ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।
রোববার (০৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারিক প্যানেল নেতৃত্ব দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্যগ্রহণ শেষে মামলার কার্যক্রম সোমবার (০৯ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করা হয়। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, পেশাদার কর্মকর্তাদের সরিয়ে অনুগত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়। বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনাবাহিনী নিয়োজিত করে বাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা হয়। শেখ হাসিনা মনে করতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ।
তিনি বিডিআর হত্যাকাণ্ড ও সেনাবাহিনী ও বেসামরিক পুলিশের মিশ্রণসহ গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ও তুলে ধরেন।
আরও পড়ুন <<>> স্ত্রীসহ এনএসআই পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
গত ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধে বিচার শুরুর আদেশ দেয়া হয়। মামলার প্রথম অভিযোগ ২০১১ সালের ১১ জুলাইয়ের। ওই রাতে গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার ৫০ জন হত্যার তথ্য রয়েছে। তৃতীয় অভিযোগেও ৫০ জন হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।
১৭ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নেয়। ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। রোববারের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































