Apan Desh | আপন দেশ

দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০১, ৯ মার্চ ২০২৬

দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন প্রসিকিউটর পদ থেকে মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো। তারা হলেন, মর্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন। 

আরও পড়ুন<<>>সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৪ মামলায় জামিন

পদত্যাগের প্রজ্ঞাপনে বলা হয়, এ বিভাগের ২০২৪ সালের ৭ অক্টোবর স্মারকে আন্তরজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) পদে নিয়োগ করা মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে পদের দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়