ছবি: আপন দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদের দায়িত্ব বুঝে নিয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গনে অবস্থিত প্রসিকিউশন কার্যালয়ে এসে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে এ দিন সকালে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন<<>>‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ’
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেয়া হলো। একইসঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির দায়িত্ব পেয়েছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































