নাহিদ ইসলাম
বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। প্রকৃত দায়ীদের জন্য কঠোর শাস্তির বিধান করা হবে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এ ভাষণটি সম্প্রচার করে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের বিভিন্ন বাহিনীর ভেতরে কিছু অপরাধী ঘাপটি মেরে আছে। তারা বিগত দিনে গুম, খুন, নির্যাতন ও লুটপাটের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এ সমস্ত অপরাধীকে খুঁজে বের করা হবে। তাদের শনাক্ত করার কাজ চলবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের বিচার করা জরুরি। আমরা একটি অপরাধমুক্ত রাষ্ট্র গড়তে চাই।
ভাষণে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা পূর্বের সে দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি কাঠামো ফিরিয়ে আনতে চায়। তারা এখন পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। এ বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখতেই তাদের এ তোড়জোড়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































