ছবি: আপন দেশ
দুই দফা রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী হত্যার দায় স্বীকার করেছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রুবেল আহমেদকে ২১ জানুয়ারি রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে। এরপর আদালত প্রথমে ৬ দিন এবং দ্বিতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন <<>> ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মামলার অভিযোগ অনুযায়ী, ওসমান হাদী পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক জখম হন। তাকে ঢামেক এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। এক সপ্তাহ পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে এটি হত্যা মামলায় রূপ নেয়। মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































