Apan Desh | আপন দেশ

বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন

ছবি : সংগৃহীত

সম্প্রতি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।

পুলিশ সূত্র জানায়, এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিনের আদেশ দেন। 

আরও পড়ুন<<>>সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইলফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা তদন্তের স্বার্থে পরীক্ষা করা হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়