ছবি : আপন দেশ
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয়ায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। বাস ডুবে যাওয়ার পরপরই ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে।
এর আগে এ ফেরীঘাটে একই ঘটনা ঘটেছিল। গত ২৫ মার্চ বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যায়।
আরও পড়ুন : নয়াদিল্লিতে হোটেলে আগুন, আহত এক বাংলাদেশির মৃত্যু
এ ঘটনায় কয়েকজন সাঁতরে ও স্থানীয়দের সহযোগীতায় তীরে উঠলেও বেশিরভাগ যাত্রীই ডুবে যায়। দীর্ঘ সাত ঘণ্টা পর ডুবে যাওয়া বাসটি নদী থেকে টেনে তুলেছিল উদ্ধারকারী জাহাজ হামজা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































