Apan Desh | আপন দেশ

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ এপ্রিল ২০২৬

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক

প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৪) নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বছরের সম্পর্কের পর তাসলিমা খাতুন (১৯) নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। 

জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের পরিচয় হয় প্রায় এক বছর আগে। অনলাইনে আলাপচারিতার মাধ্যমেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী চেন বাও মিং জানান, তাসলিমার প্রতি ভালোবাসার টানেই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। পরিবারের সম্মতি নিয়ে গত ২০ এপ্রিল তিনি বাংলাদেশে পৌঁছান। এরপর কুষ্টিয়া আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই নবদম্পতি ভেড়ামারায় তাসলিমার বাবার বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, বিদেশি জামাই আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা চেন বাও মিংকে দেখতে তাসলিমার বাড়িতে ভিড় জমান। 

গ্রামের মানুষের এ আতিথেয়তায় মুগ্ধ চীনা যুবক। চেন বাও মিং বলেন, ‘তাসলিমার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ। আমি তাদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। খুব দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমি আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন : অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উচ্ছ্বসিত তাসলিমা খাতুন বলেন, ‘উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এ বিয়েতে অত্যন্ত খুশি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ