Apan Desh | আপন দেশ

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ বললেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৮ মার্চ ২০২৬

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ বললেন আমির হামজা

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদের জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। 

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেন।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি মুক্তিযুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, ধর্মবিরোধী অবস্থান গ্রহণ করা ঠিক নয়।

আরও পড়ুন <<>> জয়পুরহাটে ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেফতার ৩

এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও টেনে আনেন এবং জ্বালানি সংকট নিয়ে সমালোচনা করেন। তার অভিযোগ, তেল সংকটের কারণে হাসপাতালসহ বিভিন্ন সেবা খাতে সংকট তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগে জুমার নামাজে অংশ নেন।

এদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয় এবং তিনি আমির হামজাকে সংযত হওয়ার আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement