ছবি: আপন দেশ
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় আধিপত্যবিরোধী নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তারা সড়ক অবরোধ করে শরীফ ওসমান হাদী হত্যার বিচার চেয়েছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদী হত্যা ইতিহাসের এক কলঙ্ক। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচার হওয়া উচিত। এছাড়া তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
আরও পড়ুন<<>> ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১২
বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর, ঝিনাইদহ ও ঢাকাগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































