Apan Desh | আপন দেশ

কাজী নজরুল ইসলাম

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, একটি গান বা কলি সমাজে বা রাষ্ট্রে সুনামির চাইতেও তরঙ্গ তৈরি করতে পারে। যেমন বিচারপতি তোমার বিচার করবে যারা... দেশটা তোমার বাপের নাকি... ইত্যাদি।  তিনি উদাহরণ দিয়ে বলেন, আসামে একটি গানের কারণে একজন শিল্পীকে গ্রেফতার করা হয়েছিল। কারণ সেখানে কট্টরপন্থী সরকার ছিল। একটি গানের, একজন শিল্পীর শক্তি কয়েকটি এটম বোমার চেয়ে ভয়াবহ হতে পারে। যা স্বৈরতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে।

১০:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী

বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী ১৮-২০ জুন বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। রোববার (১৪ জুন) সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে।’

০৩:০৪ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

গুণ্ডা-ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে: আইনমন্ত্রী

গুণ্ডা-ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে: আইনমন্ত্রী

গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার (২৪ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনাসভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশে কবর দেয়ার জন্য ভূমিকা রেখেছিলেন। আমাদের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ থেকে ধার করে নিয়ে পড়ি। তিনি মনে করতেন, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপর নাই। এখানে ধর্মের কোনো বিভেদ নেই। গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে।

১০:১২ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement