Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন আজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২২, ২৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন আজ 

প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ময়মনসিংহে পৌঁছে দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

আরও পড়ুন<<>>পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী চলে আলোচনাসভা ও সংস্কৃতি অনুষ্ঠান। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়