Apan Desh | আপন দেশ

নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০০, ২ জুলাই ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে এক বিশেষ অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন তিনি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে কেবল সরকারি কর্মকর্তাদের ভার্চুয়াল সংযোগের প্রটোকল নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী একে আরও জনমুখী করার তাগিদ দেন।

আরও পড়ুন<<>>কাজী নজরুলকে চার দেয়াল থেকে জনগণের কাছে নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

এ সময় তারেক রহমান বলেন, আজকের এ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে— সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। এর পরিবর্তে যদি লেখা থাকত সকল পর্যায়ের নজরুল গবেষক, নজরুল শিল্পী ও নজরুলপ্রেমীগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, সেটি বরং বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ হতো।

প্রসঙ্গত, জীবন, কর্ম, সাহিত্য ও মানবিক চেতনাবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’। এদিন এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে 'নজরুল সিটি' ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার কথাও জানান তিনি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়