ছবি: আপন দেশ
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নজরুল বর্ষের যাত্রা শুরু শুরু হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল সংগীত পরিবেশন, নৃত্য ও কবিতা আবৃতির আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
আরও পড়ুন<<>>গায়ে হলুদের আগে মিলল কনের মরদেহ
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































