ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ হিসেবে কুমিল্লায় শুরু হচ্ছে ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট। শুক্রবার (২২ মে) কুমিল্লার দ্য নজরুল চেস ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হবে।
এ উপলক্ষে এক বাণীতে নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খিলখিল কাজী বলেন, দাবারু নজরুলকে শ্রদ্ধা জানিয়ে এ প্রথম একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
দ্য নজরুল চেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সানওয়ারুল ইসলাম খান দিপক একজন দাবারু। তিনি ১৯৮৯ সালে কুমিল্লা জেলার সেরা দাবারু হিসেবে তৎকালীন ফার্স্ট লেডির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
আরও পড়ুন <<>> হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে গেল ঋতুপর্ণারা
এছাড়া ১৯৮৭ সালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শেদ তরুণ দাবারু হিসেবে তাকে পুরস্কৃত করেছিলেন। কুমিল্লা জেলার দাবা ও সাংস্কৃতিক জগতের সুপরিচিত মুখ তিনি।
এ আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে জেলা পরিষদ, সিটি করপোরেশন, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট সেন্টার এবং প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপ। প্রতিযোগিতা শেষ হবে ২৩ মে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































