ছবি: আপন দেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও কালজয়ী সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ সেমিনার হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার ইউএনও শাম্মী আক্তার।
সেমিনারে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।
আরও পড়ুন<<>>রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ শুরু
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নজরুলের কালজয়ী সৃষ্টিকর্ম ও মানবতাবাদী আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































