Apan Desh | আপন দেশ

তদন্ত কমিটি

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে হজরত খানজাহানের (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। তবে অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা বলেন।

০৯:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে। এজেন্ট কমিশন, ইনসেনটিভ ও অ্যালাউন্সের নামে অন্তত ২১০০ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোম্পানির তহবিল থেকে ৭১৮ কোটি টাকার বেশি হাতিয়ে নেয়া হয়েছে। জাল ভাউচার, নগদ লেনদেন ও ভুয়া এজেন্টের মাধ্যমে এ অর্থ লোপাটের ঘটনায় জড়িত রয়েছেন সাবেক এমপি মোর্শেদ আলম, তার পরিবার ও পরিচালনা পর্ষদের সদস্যরা। তদন্তে মিলেছে মানিলন্ডারিংয়ের সুস্পষ্ট প্রমাণ।

১১:০৯ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

অভিযানে যুবদল নেতার মৃত্যু: উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

অভিযানে যুবদল নেতার মৃত্যু: উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হযয়েছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুল ইসলামকে আটক করা হয়।

০২:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement