Apan Desh | আপন দেশ

ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর ছবি, তদন্ত কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩২, ২২ মে ২০২৬

ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর ছবি, তদন্ত কমিটি গঠন

ছবি: আপন দেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি আঁকা ও ছাত্রীদের উত্যাক্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২০ মে) হযরত বিবি খাদিজা হলে সংঘটিত ঘটনার প্রকৃত সূত্র ও সত্যতা উদঘাটনের লক্ষ্যে বৃহস্পতিবার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হজরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট ড. নাহিদ সুলতানাকে আহবায়ক করা হয়।

আরও পড়ুন<<>>কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

সহকারী প্রভোস্ট নাজমুন নাহার সদস্য ও তাসনীম আলমকে সদস্য সচিব করা হয়। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর চিত্র আঁকার ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়