Apan Desh | আপন দেশ

গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি

ফাইল ছবি

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনকে। কমিটির সদস্য করা হয়েছে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অধিশাখার যুগ্মসচিব দেবময় দেওয়ানকে। সদস্যসচিব করা হয়েছে আইন শাখা-৩-এর উপসচিব আসাদুজ্জামান রিপনকে।

অফিস আদেশে কমিটিকে অভিযোগগুলো তদন্ত করে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। তদন্ত শেষে মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়