ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লিখিত জবাব দিয়েছেন। কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাতের জন্য ডাকা হলেও আসেননি।
রোববার (০৫ এপ্রিল) কমিটি তাদের তদন্ত রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান আসিফ মাহমুদের হাজির না হওয়ার বিষয়টি তুলে ধরেন।
তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আসলে ডেকেছিলাম বলতে, উনি কিছু বলতে চান কিনা সে জন্য। উনাকে অভিযুক্ত করার জন্য না। আমরা জাস্টিফিকেশনের জন্য কিছু বলি নাই। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল উনি আমাদের কাছে আসেননি।
আরও পড়ুন<<>>মিরাজ-লিটনের হাতেই থাকছে নেতৃত্ব
রোববার তদন্ত রিপোর্ট জমা দিয়ে এনএসসিতে সাংবাদিকদের আসাদুজ্জামান বলেন, আমরা যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি, সেভাবে সুন্দরভাবে (প্রতিবেদন দেয়ার) চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষভাবে নির্বাচনের সময় যা পেয়েছি, সে সম্বন্ধে প্রতিবেদন দিয়েছি।
কী ধরনের সুপারিশ প্রতিবেদনে করা হয়েছে, জানতে তিনি বলেন, আমরা চেষ্টা করেছিলাম একটা সুপারিশ দেয়ার জন্য যে (ভবিষ্যতে) নির্বাচনটা সুন্দর করার জন্য বা এ বোর্ডসংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কি না, এ সম্পর্কে আমরা কিছু গাইডলাইন দেয়ার চেষ্টা করেছি।
নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত নির্বাচন কমিশনকেও ডেকেছিল এ কমিটি। তবে তারাও সশরীরে উপস্থিত না হয়ে লিখিত বক্তব্যের ওপর নির্ভর করেছেন।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলার জন্য। উনারা উত্তর দেন নাই, আমাদের লিখিত বক্তব্য দিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































