আইডিআরএর লোগো
বিমা উন্নয়ন ও নিয়নত্রক কর্তিপক্ষের (আইডিআরএ) সদস্য হলেন মোহাম্মদ সফিকুল ইসলাম ও মোহাম্মদ কামরুল আহসান। রোববার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।
সংস্থাটির আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী সফিকুল ইসলামকে সদস্য (আইন) এবং কামরুল হাসানকে সদস্য (নন লাইফ) হিসেবে নিযুক্ত করা হয়।
সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে, কর্ম- সম্পর্ক পরিত্যগের শর্তে তাদেরকে তিন বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের দিন থেকে এ সময় গণনা হবে।
আপন দেশ/এবি/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































