Apan Desh | আপন দেশ

বিআইএ-বীমা ফোরামের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:০৯, ১০ আগস্ট ২০২৬

বিআইএ-বীমা ফোরামের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

ছবি: আপন দেশ

দেশের বীমা খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের মাধ্যমে খাতটিকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মতবিনিময় সভা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। সভায় বীমা খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং এসব সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন<> ফারইস্ট ইসলামী লাইফে লোপাট, নজরদারিতে আইডিআরের ব্যর্থতা

মতবিনিময় সভায় বীমা শিল্পের বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা। একই সঙ্গে এসব সমস্যা নিরসনে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা কোম্পানিগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

সভায় বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বীমা দাবি নিষ্পত্তি, সেবার মানোন্নয়ন এবং শিল্পের সার্বিক পরিবেশ উন্নত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তাও উঠে আসে।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তা, ফোরাম নেতাদের একাংশ। ছবি: আপন দেশ

সংশ্লিষ্টরা মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা ও বীমা খাতের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে বীমা শিল্পের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি সম্ভব। একই সঙ্গে একটি শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই বীমা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হয়।

আরও পড়ুন<> মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি

সভায় আইডিআরএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়