ছবি: আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বিমার পাঁচটি দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। পাঁচটি দাবির বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
বুধবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিমের কাছে এ চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
হস্তান্তর করা পাঁচটি দাবির মধ্যে তিনটি ক্রিটিক্যাল ইলনেস কেয়ার (সিআইসি) এবং দুটি হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সের (এইচআই) আওতাভুক্ত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন <<>> প্রিমিয়ার ব্যাংক পেল নতুন ৩ পরিচালক
এছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন, গ্রুপ বিমা বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিসের ইনচার্জ মো. আমিনুল হক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে উপাচার্য মাত্র সাত দিনের মধ্যে দ্রুততার সঙ্গে বিমা দাবির অর্থ পরিশোধ করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান বলেন, আমরা শতভাগ ইআরপি (ইআরপি) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিমা দাবি নিষ্পত্তি করে থাকি।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































