ছবি: আপন দেশ
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন খণ্ডকালীন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: এজেন্ট
পদসংখ্যা: ১০০ জন
চাকরির ধরন: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিসে কিংবা বাসা থেকে— দুইভাবেই কাজ করার সুযোগ রয়েছে।
কর্মস্থল: কাকরাইল
বেতন: আলোচনা সাপেক্ষে। এছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস। পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতা বাধ্যতামূলক নয়।
আরও পড়ুন <<>> বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠাতে হবে।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ সময়: ৩১ মে।
যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (তৃতীয় তলা), ঢাকা-১০০০।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































