Apan Desh | আপন দেশ

বিমা কোম্পানির সিইওর সনদ-সিভি চাইল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৩, ১৮ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:২১, ১৮ আগস্ট ২০২৬

বিমা কোম্পানির সিইওর সনদ-সিভি চাইল আইডিআরএ

ফাইল ছবি

বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তার হালানাগাদ করা জীবন বৃত্তান্ত-সংশ্লিষ্ট দলিলাদি পাঠানোর আহবান জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইফ অনুবিভাগ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রতি জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সব লাইফ বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদকৃত জীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ অনুমোদনের সব প্রমাণ আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন<> মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি 

একইসঙ্গে অনলাইনে তথ্য হালনাগাদের জন্য সংযুক্ত গুগল ফরম (https://forms.gle/K2YzmxpVQjW7KYtMA)-এর তথ্য পূরণ করার জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয় ওই বার্তায়।

আপন দেশ/এনএম/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়