Apan Desh | আপন দেশ

বিআইএর সভাপতির কোম্পানিসহ ৯ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ জুন ২০২৬

আপডেট: ১৮:৪৮, ১৬ জুন ২০২৬

বিআইএর সভাপতির কোম্পানিসহ ৯ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর তদন্ত দল

ছবি : আপন দেশ

বীমা কর্তৃপক্ষের নিদের্শনা লংঘন করে নন-লাইফ ইন্স্যুরেন্সে অতিরিক্ত কমিশন দিয়ে ব্যবসা করছেন তারা। এ অভিযোগের প্রেক্ষিতে দেশের ৯ টি বীমা প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৬ জুন) সংস্থার মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিদর্শন দলের তদন্তে কোন কোম্পানিতে অনিয়ম পাওয়া গেছে কিনা, এ বিষয়ে কোন তথ্য উল্লেখ করা হয়নি।

এতে শুধু বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ০১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও কিছু কোম্পানি ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম বীমা খাতে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। এর ফলে বীমাখাতে সুশাসন ও সমতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের জন্য আইডিআরএ তিনটি পরিদর্শক কমিটি গঠন করেছে।

আরও পড়ুন : একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা

যেসব প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়েছে সেগুলোহলো- প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

আইডিআরএ জানিয়েছে, পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কর্তৃপক্ষের গঠিত ভিজিলেন্স টিমের কাছে দাখিল করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, উল্লিখিত অনিয়ম রোধের জন্য যিনি আইডিআরএ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন  সাইদ আহমেদ। তার প্রতিষ্ঠান গ্লোবাল ইন্সুরেন্স পিএলসিও নীতিমালা ভাঙছে। ওই কোম্পানিও পরিদর্শন করা হয়েছে আইিআর।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়