Apan Desh | আপন দেশ

বিমা কোম্পানির গোপন সার্ভার বন্ধে ৬দিন সময় দিল আইডিআরএ

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৩:১০, ২৯ আগস্ট ২০২৬

বিমা কোম্পানির গোপন সার্ভার বন্ধে ৬দিন সময় দিল আইডিআরএ

ফাইল ছবি

বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ বন্ধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সময় দেয়া হয়েছে ছয় সপ্তাহ। এর মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করতে হবে।

নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, ‘কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে দেয়া তথ্য সবসময় প্রকৃত চিত্র তুলে ধরে না। গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন <> মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি

নিভিন জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হবে। পাশাপাশি তিন থেকে চার মাসের মধ্যে চালু করা হবে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন<> মোরশেদ আলমের ‘শরীয়াহ ভিত্তিক’ দুর্নীতি! ন্যাশনাল লাইফের শতকোটি লুট

আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেয়া হবে- জানান চেয়ারম্যান। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নেপালে নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার মালয়েশিয়া-থাইল্যান্ডকে অর্থনীতিতে পেছনে ফেলবে বাংলাদেশ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমীর দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস বস্তি আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি বিশ্ববাজারে কমলো তেলের দাম বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয় জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম: রিজভী
City Touch