Apan Desh | আপন দেশ

ইফতার

কেশবপুর নিউজ ক্লাবে ইফতার-দোয়া মাহফিল

কেশবপুর নিউজ ক্লাবে ইফতার-দোয়া মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে যশোরের কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। রোববার (১৫ মার্চ) কেশবপুর শহরে কেশবপুর নিউজ ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

০৭:২৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১৩

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের ইফতারের আগ মুহূর্তে খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। 

০৭:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

রোজা রেখে কাজে মনোযোগ ধরে রাখার কৌশল

রোজা রেখে কাজে মনোযোগ ধরে রাখার কৌশল

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। তবে এসময়ে খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে পরিবর্তন আসায় অনেকেরই কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। বিশেষ করে দুপুরের পর ক্লান্তি ও ঝিমুনি কাজের গতি কমিয়ে দেয়। তবে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে রোজা রেখেও কর্মক্ষেত্রে স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখা সম্ভব। সেহরিতে সঠিক খাবার নির্বাচন: সারাদিন শক্তি ধরে রাখতে সেহরিতে জটিল শর্করা যেমন লাল চাল, ওটস বা আটার খাবার এবং পর্যাপ্ত প্রোটিন রাখুন। অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, কারণ ক্যাফেইন শরীরে দ্রুত পানিশূন্যতা তৈরি করে। সেহরিতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০৩:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

শবে বরাতের রোজা: জেনে নিন সাহরি-ইফতারের সময়সূচি

শবে বরাতের রোজা: জেনে নিন সাহরি-ইফতারের সময়সূচি

ঢাকা আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে রমজান মাসে ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রি করবে সরকার। এ ছাড়া প্রতিটি ডিম ৮ টাকা ও প্রতি লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হবে। রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রা

০৯:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement