ছবি: আপন দেশ
ভারতের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল গ্রুপ ফোর্টিসের উদ্যোগে ইফতার-মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বনানী মডেল টাউনের একটি হোটেলে এ ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ভ্যালু ট্রাভেল অ্যালাইন্সের সভাপতি মুরাদ ইমাদী, টোয়াবের (ট্যুর অপারেটরস এসোশিয়েশন অব বাংলাদেশ) মেডিক্যাল ট্যুরিজম উইংসের প্রধান লায়ন মো. ফিরোজুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। এছাড়া হেলথ সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন <<>> রোজা রেখে বুক জ্বালাপোড়া করলে কী করবেন?
সভায় আগত অতিথিরা ফোর্টিস হাসপাতালের বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী খরচে বিশেষ ব্যবস্থা চালুর অনুরোধ জানালে হাসপাতালের পক্ষ থেকে বাংলাদেশ লিড পূজা চ্যাটার্জি সে বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, সাশ্রয়ী খরচে রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মেলবন্ধন সুদৃঢ় করতে তারা সবসময় সচেষ্ট।
উপস্থিত অতিথিরা পরে নৈশভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও যোগাযোগের দায়িত্বে ছিলেন পূজা চ্যাটার্জি।
আপন দেশ/এসএস




































