Apan Desh | আপন দেশ

গণহত্যা

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

রাঙামাটির লংগদু উপজেলায় পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)  লংগদু উপজেলা শাখার উদ্যাগে এ দিবস পালন করা হয়। দিনের শুরুতে শোক র‌্যালি করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে আসে। এরপর নিহতদের গণকবরের সামনে দোয়া, মুনাজাত ও শোকসভা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহ-সভাপতি মো. মামুনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি নাজমুল ইসলাম মাইনী মুখ ইউনিয়ন সভাপতি মো. শরিফুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

০৪:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (০৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন। আর পলাতক আছেন ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামূলে তাদের নিজ নিজ ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব কার্যক্রমের পরই বিচারকার্য শুরু হবে।

০৬:০৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শুধু শাপলা চত্বরেই ৩২ জনের হত্যার প্রমাণ মিলেছে

শুধু শাপলা চত্বরেই ৩২ জনের হত্যার প্রমাণ মিলেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। রোববার (০৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন। আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে ঘটনাস্থলেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। আমরা সব প্রমাণ পেয়েছি। পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের যেসব ব্যক্তি এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধেও আমরা তথ্য পাচ্ছি। এমনকি কেউ কেউ আর্থিক সহায়তা দিয়েছে বলেও প্রমাণ মিলছে।

০৮:০১ পিএম, ৩ মে ২০২৬ রোববার

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নির্মম অধ্যায়। এ রাতের নিষ্ঠুরতা মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক গণহত্যার সাক্ষী হয়ে আছে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বিভীষিকা এ রাতকে বিশ্ব ইতিহাসের ভয়ালতম গণহত্যার একটি উদাহরণে পরিণত করেছে। এ কারণেই দিনটি ‘কালরাত্রি’ হিসেবে পরিচিত। প্রতিবছর ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী ওই রাতের অভিযানের সাংকেতিক নাম দেয় অপারেশন সার্চলাইট। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন ও নীলক্ষেত এলাকায় নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ জন শিক্ষককে হত্যা করা হয়। জহুরুল হক হলে প্রায় ২০০ জন ছাত্র এবং রোকেয়া হলে প্রায় ৩০০ জন ছাত্রীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

০৯:৩৪ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। বুধবার (২৫ মার্চ) ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) দেয়া এক বাণীতে এ সব কথা বলেন তিনি। বাণীতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা তারেক রহমান বলেন, ২৫ মার্চ ১৯৭১, গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে।

০৮:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

গাজায় গণহত্যায় জড়িত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

গাজায় গণহত্যায় জড়িত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের পক্ষে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হয়েছে। মেলোনিকে এ অভিযোগে ‘গণহত্যায় সহযোগিতার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ তথ্য  জর্জিয়া মেলোনি নিজেই জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। এটিই এ পরিস্থিতি নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য। তবে আন্তর্জাতিক আদালত থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা আসেনি। মেলোনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রোসেতো ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে। এখানে ‘অভিযুক্ত’ বলতে তিনি বোঝান, আদালতকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কোনো অপরাধ সম্পর্কে সতর্ক করা হয়েছে।

০৩:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement