Apan Desh | আপন দেশ

হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে: স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৯, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে: স্নিগ্ধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে যদি হাজার বারও ফাঁসি দেয়া হয়, সেটাও তার জন্য কম হবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে সে রায়টি প্রকাশের অপেক্ষায়। তবে হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

আরও পড়ুন<<>>সবার চোখ আদালতে, শেখ হাসিনার মামলার রায় আজ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। এ রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সকাল ৯টার দিকে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়