Apan Desh | আপন দেশ

আর্থিক সহায়তা

কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

কুড়িগ্রামে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

কুড়িগ্রাম অঞ্চলে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার (১১ জুন) অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী জনগোষ্ঠী থেকে বাছাইকৃত মোট ৪৫ জন প্রান্তিক নারীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর চর শাখার ২০ জন, উলিপুর উপজেলার থেতরাই শাখার ১০ জন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর শাখার ১৫ জন নারী অন্তর্ভুক্ত ছিলেন।

০৫:৪২ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। তার গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এর আগেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার নির্দেশ দেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

০৭:১০ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

মান্দার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান 

মান্দার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান 

নওগাঁর মান্দা উপজেলায় সংঘটিত মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১০ জন ও আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

০৫:০০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে ইসলামী ব্যাংক

ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে ইসলামী ব্যাংক

ফিলিস্তিনি ১২ ছাত্রীকে উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করবে ইসলামী ব্যাংক। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের অধীনে ইসলামী ব্যাংক ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর আবাসন, জীবনধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য আগামী ৫ (পাঁচ) শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে। রোববার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম-এর উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

০৩:৫৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তার আবেদনের সময় বাড়ল

শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তার আবেদনের সময় বাড়ল

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এ সহায়তা দেয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদন করার সময় বৃহস্পতিবার (০৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এতে বলা হয়, পূর্বঘোষিত ৩০ এপ্রিলের পরিবর্তে এখন ৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।

০৯:০৮ পিএম, ৩ মে ২০২৬ রোববার

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেড় বিলিয়ন ডলার দেবে ওপেক

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেড় বিলিয়ন ডলার দেবে ওপেক

ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে পুরো বিশ্ব। জ্বালানি থেকে শুরু করে খাদ্যপণ্য সকল খাতেই বাণিজ্য ব্যাহত হচ্ছে। যার ফলে অর্থনৈতিক চাপ বেড়েই চলছে। তবে এ চাপ সামাল দিতে ক্ষতিগ্রস্থ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বুধবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভিয়েনা-ভিত্তিক এ সংস্থাটি জানিয়েছে, এ বিশাল অংকের অর্থ এখন থেকে ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে বিতরণ করা হবে। মূলত যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সহায়তা করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

০৭:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় আর্থিক সুবিধা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকার এ পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এ সুবিধা পাবে—তা নতুন করে পর্যালোচনা করা হবে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য হচ্ছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

০৩:৫২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

বাংলাদেশকে বাজেট সহায়তা দিবে এআইআইবি

বাংলাদেশকে বাজেট সহায়তা দিবে এআইআইবি

বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো ও বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (০৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত ও উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সাপোর্ট দেবে। বিশেষ করে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পে তারা বিনিয়োগ করবে। সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ইলেকট্রিক ভেহিকল খাতে অর্থায়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, মোট বিদ্যুতের ২০-৩০ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করা।

০৫:৫৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

সাফজয়ী যুবাদের সংবর্ধনা-আর্থিক পুরস্কারের ঘোষণা

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দল। তরুণদের এ দারুণ জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ সাফল্যের পর দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশে ফেরার পর খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। টাইব্রেকারে জয় তুলে নেয়ায় দলকে প্রধানমন্ত্রী, দেশবাসী এবং ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, দেশে ফিরলে বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বর্ণাঢ্যভাবে বরণ করে নেয়া হবে।

১২:৪০ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement