Apan Desh | আপন দেশ

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫২, ১৫ এপ্রিল ২০২৬

প্রাথমিক বৃত্তিতে আর্থিক সুবিধা বাড়ানোর ইঙ্গিত

ফাইল ছবি

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় আর্থিক সুবিধা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকার এ পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এ সুবিধা পাবে—তা নতুন করে পর্যালোচনা করা হবে। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য হচ্ছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ আরও বাড়বে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন <<>> বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন জিসি-বিসি’র যাত্রা শুরু

এসময় তিনি আরও জানান, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদাগুলো বিবেচনায় নেয়া হবে এবং তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

দেশে শিক্ষার হার বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকেও জোরদার করা হবে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়