Apan Desh | আপন দেশ

শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তরাদের সহায়তার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ১৭ মার্চ ২০২৬

শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তরাদের সহায়তার নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নাসিমুল গনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে একটি সহায়তা প্যাকেজ প্রস্তুত করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> পহেলা বৈশাখ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবে সরকার

এছাড়া ঈদের ছুটির মধ্যেও সহায়তা কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসকদের হাতে থাকা স্থানীয় তহবিল থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি মন্ত্রিসভা বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়