Apan Desh | আপন দেশ

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেড় বিলিয়ন ডলার দেবে ওপেক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩৬, ২৯ এপ্রিল ২০২৬

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেড় বিলিয়ন ডলার দেবে ওপেক

ছবি : আপন দেশ

ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে রয়েছে পুরো বিশ্ব। জ্বালানি থেকে শুরু করে খাদ্যপণ্য সকল খাতেই বাণিজ্য ব্যাহত হচ্ছে। যার ফলে অর্থনৈতিক চাপ বেড়েই চলছে। তবে এ চাপ সামাল দিতে ক্ষতিগ্রস্থ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

বুধবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভিয়েনা-ভিত্তিক এ সংস্থাটি জানিয়েছে, এ বিশাল অংকের অর্থ এখন থেকে ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে বিতরণ করা হবে। মূলত যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সহায়তা করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন <<>> ইরান সংশ্লিষ্ট ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং সারের মতো অতি প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ওপেক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ সহায়তা প্যাকেজটি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ