Apan Desh | আপন দেশ

ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১০ নভেম্বর ২০২৫

ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার— দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এ পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যায়—আমরা বিএনপি পরিবার-এর একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন<<>>দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ: ভূমি উপদেষ্টা

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমন-এর নেতৃত্বে অসহায় পরিবারটির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয়। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন—আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ