ছবি: আপন দেশ
নওগাঁর মান্দা উপজেলায় সংঘটিত মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বৃহস্পতিবার (০৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১০ জন ও আহত ৫ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে আমরা অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকব। এসময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন<<>>সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
বক্তরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানের শেষে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা এবং আহত ৫ জনের প্রত্যেক পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































