ছবি : সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আরও সাড়ে সাত বছর কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্ব মাশহাদ শহরের একটি আদালত এই রায় দেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রোববার (০৮ ফেব্রুয়ারি) নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি জানান, ‘সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে ৬ বছর এবং প্রোপ্যাগান্ডামূলক কার্যকলাপের অভিযোগে দেড় বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উসকানিমূলক বক্তব্যের কারণে নার্গিসকে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয় বলে দেশটির সরকার জানায়। তার পরিবার জানায়, গ্রেফতারের সময় নার্গিসকে মারধর করা হয়েছিল। এ কারণে সে সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইরানে নারীদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। গত ১৪ ডিসেম্বরের পর প্রথমবারের মতো নার্গিসের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী নিলি। তিনি বলেছেন, নার্গিসকে দুই বছরের জন্য দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে । এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় খুসফ অঞ্চলে তাকে দুই বছরের জন্য নির্বাসন দেয়া হয়েছে।
আরও পড়ুন : জাপানের নির্বাচনে ভূমিধস জয়ের পথে তাকাইচি
তাকে সহায়তাকারী নার্গিস ফাউন্ডেশন শনিবারের আদালতের শুনানিকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। গত ০২ ফেব্রুয়ারি থেকে নার্গিস অনশন শুরু করেছেন বলে জানিয়েছে এই ফাউন্ডেশন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































