ফাইল ছবি
শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে ও সংশ্লিষ্ট মামলায় ধার্য জেরা আবারও স্থগিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৯-এ পরীমণির জেরা গ্রহণের দিন নির্ধারিত ছিল। বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। ফলে আদালত নতুন করে আগামী ৯ আগস্ট দিন ধার্য করেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অস্ত্রোপচার হওয়ায় অভিনেত্রী শারীরিকভাবে দুর্বল রয়েছেন। চিকিৎসকের নিষেধাজ্ঞার কারণে তিনি আদালতে যেতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগেও একাধিকবার জেরা গ্রহণ পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর পরীমণির দুই সন্তানের টিকা নেয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে হাজির হতে পারেননি। ওই দিনও জেরা স্থগিত হয়। এর আগে চলতি বছরের ২৬ মে আদালতে উপস্থিত থাকলেও শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জেরা নেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন <<>> গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে : কুদ্দুস বয়াতি
২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন পরীমণি। একই বছরের ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। বিষয়টি আলোচনায় এলে তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এর পরদিন সাভার মডেল থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার পর রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অপর আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন। ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































