Apan Desh | আপন দেশ

৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৪, ৪ মার্চ ২০২৬

৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি : আপন দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট করেন। 

তারা হলেন, গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

রিটে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টির আভাস নেই, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প