সংগৃহীত ছবি
দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় বেড়েছে তাপমাত্রার দাপট। এতে শীতের অনুভূতি নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ অবস্থার মধ্যেই আগামী দু’দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ দু’দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি শনিবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এ ৩ দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে।
এরমধ্যে রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোম ও মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































