Apan Desh | আপন দেশ

নড়িয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২৭ জানুয়ারি ২০২৬

নড়িয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাইলট মোড়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও দুটি দলের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
 
আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই-আদরে রাখবে: কৃষ্ণ নন্দী

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আর সংঘর্ষ এড়াতে এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ