Apan Desh | আপন দেশ

জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ২০ জানুয়ারি ২০২৬

জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ছবি: আপন দেশ

নির্বাচনি প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানার পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারপত্র বিলি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন <<>> জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ সেখানে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়