Apan Desh | আপন দেশ

যমুনার সামনে পুলিশ-চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

যমুনার সামনে পুলিশ-চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ

ছবি : আপন দেশ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এসময় পুলিশকে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। 

এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা।

এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দফতর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।

আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়