Apan Desh | আপন দেশ

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

ছবি: আপন দেশ

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সংঘর্ষের পর সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হন তারা। বেলা সোয়া ১১টার পর পুলিশ তাদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবির জবাবে বলপ্রয়োগ কোনো সমাধান বয়ে আনে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া সরকারের দায়িত্ব।

আরও পড়ুন <<>> বিমান বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার পদায়নে অনিয়মের অভিযোগ

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো। একই সঙ্গে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহবান জানান। তিনি আহতদের অবিলম্বে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়