Apan Desh | আপন দেশ

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

ফাইল ছবি।

আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া হাজার হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর ফলে প্রায় ৫ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়। এ মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

এতে আরও বলা হয়, এ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহবান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়