Apan Desh | আপন দেশ

অভিনেত্রী-জ্যোতিষীর পাল্টাপাল্টি মামলা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী-জ্যোতিষীর পাল্টাপাল্টি মামলা

মিমি চক্রবর্তী ও জ্যোতিষী তনয় শাস্ত্রী। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ২০ লাখ টাকা। এ মামলার পরে মিমিও একটি পাল্টা মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিমির বিরুদ্ধে মামলা করেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। এর আগে তিনি গ্রেফতার হয়ে ১৩ দিন জেল খেটেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি মিমির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন। আর ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন ২০ লাখ টাকা।

এ খবর মিমির কানে পৌঁছাতেই বৃহস্পতিবার জ্যোতিষীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিনেত্রী। ক্ষতিপূরণ দাবি করেন ২ কোটি টাকা। এখানেই শেষ নয়, জানা গেছে মিমি শর্ত দিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। পাশাপাশি মিমিকে হেনস্থা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীকে।

আরও পড়ুন <<>> মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে পেটাল দুর্বৃত্তরা

গত ২৫ জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন মিমি। আয়োজন শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে তনয় শাস্ত্রী হঠাৎই অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন অভিনেত্রীকে। চাপে বাধ্য হয়ে কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি। এমন হেনস্তার পর নায়িকা থানায় অভিযোগ করলে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়