Apan Desh | আপন দেশ

বিয়াইকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিয়াইকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

লাঠি দিয়ে এক বিয়াইকে পিটিয়ে আরেক বিয়াইকে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ড ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মামুন শেখ (২৬)। মামুন শেখ (২৬) উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আলম শেখের ছেলে। মামুন পেশায় একজন মিশুকচালক ছিলেন।

মামুন শেখের বাবা আলম শেখ অভিযোগ করেন, তাদের নিকটাত্মীয় একই গ্রামের আশরাফ আলীর ছেলে মিনহাজ উদ্দিনের সঙ্গে মামুন শেখের দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সম্পর্কে তারা একে অপরের বিয়াই। মাঝে মাঝেই তাদের মধ্যে ঝামেলা হতো। এ ঘটনার জের ধরে রোববার বিকালে হাটিপাড়া গ্রামের মাঝের রাস্তার ওপর মামুন শেখের সঙ্গে মিনহাজ উদ্দিনের প্রথম বচসা হয়।

আরও পড়ুন <<>> ৪০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

তিনি আরও জানান, পরে মিনহাজ উদ্দিন পাশে থাকা একটি কাঠের বাটাম দিয়ে মামুনের মাথায় এবং ঘারে বেধড়ক পেটায়। এতে গুরুত্বর আহত হন মামুন। তাকে দ্রুত মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

সলঙ্গা থানার এসআই ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব করিম জানান, তারা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে এসেছেন। এ ব্যাপারে নিহত মামুনের বাবা আলম শেখ বাদী হয়ে মিনহাজসহ তিন জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এদিকে মারপিটের ঘটনার পর মিনহাজ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়