Apan Desh | আপন দেশ

পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন নোবেল

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পর্নোগ্রাফি মামলায় জামিন পেলেন নোবেল

ছবি: ফাইল ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখার অভিযোগে গ্রেফতার হন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে গ্রেফতারের একদিন পরই তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার। এছাড়া প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগও ওঠে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে প্রতারণা এবং পর্নোগ্রাফি তৈরির চেষ্টার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন <<>> শাহরুখের অসুস্থতা নিয়ে যে তথ্য ফাঁস করলেন গোবিন্দ

মামলার পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, নারীসংক্রান্ত অভিযোগে এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এ গায়ক। গত বছরের মে মাসে নারী নির্যাতন মামলায় ডেমরার আমতলায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়