Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়া

ভেঙে গেলো উসাইন বোল্টের রেকর্ড

ভেঙে গেলো উসাইন বোল্টের রেকর্ড

অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন তরুণ স্প্রিন্টার গাউট গাউট। রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ২০০ মিটার ফাইনালে তিনি দৌড় শেষ করেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। এ অসাধারণ সময়ের মাধ্যমে তিনি শুধু স্বর্ণপদকই জিতেননি, ভেঙে দিয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের অনূর্ধ্ব–২৩ বয়সের রেকর্ডও। মাত্র ১৮ বছর বয়সী এ অ্যাথলেটের গতির সামনে ম্লান হয়ে যায় বোল্টের আগের ১৯.৯৩ সেকেন্ডের রেকর্ড। দক্ষিণ সুদান বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়ান স্প্রিন্টার এখন অ্যাথলেটিক্স দুনিয়ার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড। একই সঙ্গে এটি অনূর্ধ্ব–২০ বয়সীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টাইমিং। এ বয়স গ্রুপে সবচেয়ে দ্রুততম রেকর্ডটি যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ড সময় করেছিলেন।

০৮:১০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

সংসদের কার্যক্রম দেখতে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

সংসদের কার্যক্রম দেখতে ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন দেশটির স্পিকার মিল্টন ডিক। সফরকালে তারা জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

১২:৫০ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

অস্ট্রেলিয়ায় বর্ষসেরা রিশাদ

অস্ট্রেলিয়ায় বর্ষসেরা রিশাদ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে লীগে খেলতে গিয়েই নজর কাড়লেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অভিষেক মৌসুমেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ওঠেন তিনি। আর সে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দলটির বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান। সবশেষ বিবিএল আসরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন ২৩ বছর বয়সী এ স্পিনার। পুরো টুর্নামেন্টে ১৫টি উইকেট শিকার করেন তিনি। তার বোলিং গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি রেট ৭.৮২—যা টি-টোয়েন্টির মতো দ্রুতগতির ক্রিকেটে যথেষ্ট কার্যকর বলেই বিবেচিত।

০৬:৪৫ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ক্রিকেটকে বিদায় বলছেন ৮ বিশ্বকাপ জয়ী হিলি

ক্রিকেটকে বিদায় বলছেন ৮ বিশ্বকাপ জয়ী হিলি

আট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যালিসা হিলি। দলকে দিয়েছেন নেতৃত্ব। তা ছাড়া ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। তবে এবার তিনি থামছেন।উইলো টক পডকাস্টে হিলি জানান, ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চান। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি–মার্চে। হিলি বলেন, ‘মিশ্র অনুভূতি নিয়ে বলছি, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ হবে আমার শেষ সিরিজ। আমি এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে উৎসাহী। তবে আগের মতো প্রতিযোগিতামূলক মানসিকতায় নেই। তাই মনে হচ্ছে এখন থামার সময় এসেছে।’

০৩:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

সিডনি সৈকতে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৬

সিডনি সৈকতে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৬

অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে হামলার ঘটনায় ২ সন্দেহভাজন বন্দুকধারী বাবা ও ছেলে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।  সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকাহ উৎসব উদযাপনের মধ্যেই এই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন।

০৯:৫৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (বিএএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ পনেরো বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো। রোববার (১৯ অক্টোবর) সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে নির্বাচন হয়। একই দিনে বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর ইসলামসহ তাদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।  নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলামের নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- সৈয়দ আকরামুল্লাহ, কামরুল ইসলাম সিএ ও মঞ্জুশ্রী মজুমদার মিতা। নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলাম নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাকে সাহায্য করার জন্যে সবাইকে ধন্যবাদ জানান। 

০২:০১ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement